কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর প্রাথমিক বিদ্যালয় চক্রের বার্ষিক ক্রিয়া উৎসব অনুষ্ঠিত হল রাজনগর ময়দানে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃনমূলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুণ্ডু সহ স্থানীয় বিদ্যালয় গুলির শিক্ষক-শিক্ষিকারা। কালিয়াচক ৩ নম্বর ব্লকের সাতটি পঞ্চায়েতের মোট ৬৩ টি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা এই বার্ষিক ক্রিয়ায় অংশগ্রহণ করে। দৌড় হাই জাম্প সহ মোট ২৮ টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পড়ুয়ারা। পাশাপাশি এদিন ক্রিয়া অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মালদা